• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনি, সেই যুবকের মৃত্যু

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি    ২৯ মে ২০২৬, ০৭:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত যুবক হিরু মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হিরু ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চরবয়রাগাদী গ্রামের মনির হোসেনের ছেলে।

গত ২২ মে বিকেলে একই গ্রামের ছয় বছরের এক শিশুকে বিস্কুট কেনার কথা বলে ২০ টাকা দিয়ে পাটক্ষেতে নিয়ে যান হিরু। সেখানে বন্ধু সোহেলের সহযোগিতায় ওই শিশুকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা হিরুকে তার বাসা থেকে ধরে এনে গণপিটুনি দেয়।

হিরুর পরিবার ক্ষমা চেয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরদিন হিরু ও সোহেলের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী শিশুর মা। একই দিন সোহেল থানায় আত্মসমর্পণ করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আশঙ্কাজনক অবস্থায় হিরুকে গ্রেপ্তার করা হয়েছিল। তার মরদেহ এখন ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ওআইএসএস স্থাপন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ওআইএসএস স্থাপন
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজট
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজট
পুশইন ও চামড়া পাচার ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
পুশইন ও চামড়া পাচার ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি