• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যৌতুক না পেয়ে গৃহবধূর চুল কেটে দিল স্বামী-ননদ

পাবনা প্রতিনিধি    ২৯ মে ২০২৬, ০৬:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর মাথার চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও ননদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভুক্তভোগীর স্বামী চাঁদ আলী খাঁ ও ননদ সান্তনা খাতুন। বৃহস্পতিবার (২৮ মে) রাত ২টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত রোববার (২৪ মে) সকাল ৮টার দিকে ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী গৃহবধূ তানিয়া খাতুন বলেন, যৌতুক হিসেবে দেড় লাখ টাকার জন্য আমার স্বামী ও ননদ চাপ দিলে আমার বাবা সেই টাকা দেয়। এরপর আবারও তারা টাকার জন্য চাপ দেয়। কিন্তু আমি টাকা না দেয়ায় স্বামী ও তার বোন আমাকে মারধর করে। বিয়ের পর থেকে প্রায়ই এমন নির্যাতন করা হতো।

‎তিনি অভিযোগ করেন, সময়মতো বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় আমার স্বামী ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। এক পর্যায়ে ননদের সহযোগিতায় ইলেকট্রিক মেশিন দিয়ে আমার মাথার চুল কেটে দেয়।

ঘটনার পর পরিবারের সদস্যরা তানিয়া খাতুনকে নিয়ে ঈশ্বরদী থানায় গিয়ে তার স্বামী চাঁদ আলী খাঁ ও নন্দন সান্তনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ করেন।

ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই মামলা করা হয়েছে। আসামি চাঁদ আলী খাঁ এবং সান্তনা খাতুনকে বাবুলচারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এম এস রহমান/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুশইন ও চামড়া পাচার ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
পুশইন ও চামড়া পাচার ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না : মির্জা ফখরুল
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না : মির্জা ফখরুল
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ১ কোটি ২৬ লাখ
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ১ কোটি ২৬ লাখ