• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে ঢেলে সাজানো হচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি    ৩০ মে ২০২৬, ০৯:৪১ এ.এম.
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। শিক্ষাখাতের আমূল পরিবর্তন ও মানোন্নয়নে মোট জিডিপির ৫ শতাংশ ব্যয় করতে সরকার প্রস্তুত।
 
 ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশেন অব নান্দাইল (নরসুন্দা) নামে একটি সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২৮ মে) আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শেকড় থেকে শিখরে মেধা অন্বেশন ও বৃক্ষ রোপণ কর্মসূচি ব্যনারে ‘সু-শিক্ষায় শিক্ষিত হব, আলোকিত নান্দাইল গড়ব’ স্লোগানে নান্দাইল সদরে অবস্থিত বালিকা বিদ্যালয়ের হল রুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এসব বক্তব্য তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক ছাড়াও নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির যুগ্ম আহ্বায়ক বাবুল পল্লব রায় এবং রাজনীতি ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। এসময় উপস্থিত শিক্ষার্থীদের কাছ থেকে নানা ধরনের প্রশ্ন নিয়ে তিনি তা যথাযথ সময় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
 
ইয়াসের খান চৌধুরী বলেন, বিগত সরকারের সময়ে শিক্ষাখাতে বিনিয়োগ কখনোই দেড় শতাংশের বেশি যায়নি। দক্ষ মানবপুঁজি তৈরি করতেই শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে।

প্রাথমিক পর্যায়ে শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি দক্ষতা বাড়ানো প্রয়োজন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল ক্লাস রুমের বিষয়ে বিগত সরকার ব্যর্থ ছিল। জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব ছিল।
 
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এ সরকার ইন্টারেক্টিভ ডিজিটাল ক্লাসরুম করার দিকে এগোচ্ছে। তিনি আরো বলেন, গত সরকারের আমলের বাজেটেই আমরা আছি। আসছে বাজেটে বর্তমান সরকার স্বচ্ছতা নিশ্চিত করে বদ্ধপরিকর। অনুষ্ঠানে যোগদানের আগে তিনি বালিকা বিদ্যালয় চত্বরে বেশ কয়েকটি গাছের চারা রোপণ করেন।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উৎসব ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন শিক্ষকরা
উৎসব ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন শিক্ষকরা
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা সেই বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা সেই বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ
শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনি, সেই যুবকের মৃত্যু
শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনি, সেই যুবকের মৃত্যু