• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২ চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজট

  টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ:  ২৯ মে ২০২৬, ০২:৫০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঈদের পরের দিনেও নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। মহাসড়কের রসুলপুর থেকে এলেঙ্গা-ভূঞাপুর লিংক রোড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে ধীরগতিতে যান চলাচল করতে দেখা যায়। বিশেষ করে উত্তরবঙ্গগামী বাস ও ব্যক্তিগত যানবাহনের অতিরিক্ত চাপের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দুপুরে এ যানবাহনের ধীরগতি কারণে এ যানজটের সৃষ্টি হয়।

যমুনা সেতু মহাসড়ক হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. শরীফ জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে যাত্রী ওঠানামার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ঈদের পরের দিনেও ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ অব্যাহত থাকায় গাড়ির গতি ধীর হয়ে পড়েছে।

তিনি আরও জানান, দ্রুত যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে।
ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে পিটিয়ে-ছুরিকাঘাতে হত্যা
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে লুট হওয়া ডবলমুরিং থানার দুটি পিস্তল উদ্ধার
ছবি: সংগৃহীত
শিক্ষা ক্যাডারে বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি