• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় ঈদগাহে ছয় স্তরের নিরাপত্তা, ঢাকায় থাকবে ১৫ হাজার পুলিশ সদস্য রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ শীর্ষ ব্যক্তিরা কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন উন্নয়নের নামে আবাদি জমি নষ্ট না করার আহ্বান মির্জা ফখরুলের গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না : সেতুমন্ত্রী ৬০ সিদ্ধান্তের ৩৭টি বাস্তবায়ন, ভুগিয়েছে জ্বালানি আর হাম আদ-দ্বীন হাসপাতালের ঘটনা পরির্দশনে ডিএমপি কমিশনার ঝড়বৃষ্টি উপেক্ষা করে কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল পশ্চিমবঙ্গ ছাড়তে ‘অবৈধ বাংলাদেশিদের’ কড়া হুঁশিয়ারি শুভেন্দুর আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ

সিনেমার উন্নয়ন নিয়ে থালাপতির বড় ঘোষণা

বিনোদন ডেস্ক    ২৭ মে ২০২৬, ০১:২৭ পি.এম.
ছবি : সংগৃহীত

তামিল সিনেমা শিল্পের উন্নয়নে নতুন সিদ্ধান্ত নিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। এখন থেকে রাজ্যের সব প্রেক্ষাগৃহে নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য প্রতিদিন পাঁচটি করে শো চালানোর অনুমতি দেওয়া হবে। তবে এই সুবিধা মিলবে সিনেমা মুক্তির পর প্রথম সাত দিন। 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তামিল সিনেমা ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ইন্ডাস্ট্রির পক্ষ থেকে নতুন সিনেমার প্রচার ও ব্যবসা বাড়াতে প্রতিদিন অতিরিক্ত একটি শো চালুর দাবি জানানো হয়েছিল। পরে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, সরকার সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে।

এর আগে তামিলনাড়ু সিনেমা (রেগুলেশন) বিধিমালা, ১৯৫৭ অনুযায়ী রাজ্যের প্রেক্ষাগৃহগুলোতে প্রতিদিন সর্বোচ্চ চারটি শো চালানোর অনুমতি ছিল। শুধু উৎসব, সরকারি ছুটি বা বিশেষ দিনে জেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অতিরিক্ত একটি শো দেখানো যেত।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, নতুন সিনেমা মুক্তির প্রথম সাত দিন প্রতিদিন পাঁচটি শো চালানো যাবে। এছাড়া সরকারি ছুটি, স্থানীয় উৎসব এবং শনি-রোববার অতিরিক্ত শোর জন্য আলাদা অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না।

নতুন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তামিল চলচ্চিত্র অঙ্গন। সংশ্লিষ্টদের আশা, এতে নতুন সিনেমার দর্শকসংখ্যা ও ব্যবসা বাড়বে।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‎কলকাতায় ছেলে ফারিশকে নিয়ে সময় কাটাচ্ছেন মাহিয়া মাহি
‎কলকাতায় ছেলে ফারিশকে নিয়ে সময় কাটাচ্ছেন মাহিয়া মাহি
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন
দ্বিতীয়বার বাবা হলেন কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ
দ্বিতীয়বার বাবা হলেন কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ