• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অপর্ণা সেনের আবেগঘন পোস্ট, পরিবারে শোকের ছায়া

বিনোদন ডেস্ক    ২৬ মে ২০২৬, ১২:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ছোট বোন অনুরাধা লাহিড়ির মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছেন বর্ষীয়ান অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেন। শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট করে বোনকে শেষ বিদায় জানিয়েছেন অপর্ণা সেন।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় বোনের সঙ্গে একটি ছবি শেয়ার করেন অপর্ণা সেন। পোস্টে তিনি লেখেন, ‘বিদায়, আমার ভালোবাসা। ২৩ মে আমরা রত্নাকে হারিয়েছি। আমি হারালাম আমার ছোটবেলার সঙ্গীকে, যার সঙ্গে জীবনের সবকিছু ভাগ করে নিয়েছিলাম। সে ছিল সবচেয়ে মিষ্টি, আন্তরিক ও স্নেহময়ী বোন এবং বন্ধু।’

তিনি আরও লেখেন, ‘যতদিন না ওপারে আবার আমাদের দেখা হচ্ছে, ততদিন রত্না আমার হৃদয়ে বেঁচে থাকবে। আবার দেখা হবে রত্না।’

অনুরাধা লাহিড়ির ডাকনাম ছিল ‘রত্না’। পরিবারের সদস্যরা অপর্ণা সেনকে ‘রীনা’ নামে ডাকতেন। মায়ের পোস্টে মন্তব্য করেছেন অভিনেত্রী কঙ্কনা সেন শর্মাও। তিনি লেখেন, ‘রীনা-রত্না’, সঙ্গে জুড়ে দেন হৃদয়ের ইমোজি।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ মে রাতে গুরুগ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন অনুরাধা। ২০২২ সালে স্ট্রোক হওয়ার পর থেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। ধীরে ধীরে তার রোগপ্রতিরোধ ক্ষমতাও কমে যায়। শেষ কয়েক মাস তিনি শয্যাশায়ী ছিলেন।

প্রসঙ্গত, অপর্ণা সেনরা তিন বোন। অনুরাধা ও লক্ষ্মীর বড় বোন তিনি। ছোট বোনের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন
দ্বিতীয়বার বাবা হলেন কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ
দ্বিতীয়বার বাবা হলেন কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ
শৈশবের সেই ভয়ানক অভিজ্ঞতা নিয়ে এখনও ট্রমায় প্রিয়ন্তী
শৈশবের সেই ভয়ানক অভিজ্ঞতা নিয়ে এখনও ট্রমায় প্রিয়ন্তী