• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ট্রাফিক জরিমানার ‘ভুয়া’ এসএমএস, সতর্ক করলো ডিএমপি

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ মে ২০২৬, ১০:০৯ এ.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাফিক জরিমানা-সংক্রান্ত ভুয়া এসএমএস ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নগরবাসীকে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ লঙ্ঘনের ঘটনায় ডিএমপির ট্রাফিক বিভাগ কোনো যানবাহনের বিরুদ্ধে মামলা দিলে সংশ্লিষ্ট বিভাগের বা ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত একটি চিঠি সংশ্লিষ্ট ব্যক্তির ঠিকানায় পাঠানো হয়।

ডিএমপি জানায়, প্রয়োজন হলে কেবল ০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে এসএমএস পাঠানো হয়। এছাড়া ট্রাফিক বিভাগের জরিমানার অর্থ অনলাইন ব্যাংকিং ‘উপায়’ ও সিবিবিএলের মাধ্যমে পরিশোধ করা যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিএমপির ট্রাফিক বিভাগ কখনোই কোনো ব্যক্তির কাছে পিন কোড, পাসওয়ার্ড বা ওটিপি জানতে চায় না। প্রয়োজনে ট্রাফিক এআই বা ভিডিও মামলা-সংক্রান্ত তথ্যের জন্য নির্ধারিত নম্বর অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

ভুয়া তথ্য ও প্রতারণামূলক এসএমএসে বিভ্রান্ত না হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
রাজধানীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা
আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা
ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া, ভোগান্তিতে যাত্রীরা
ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া, ভোগান্তিতে যাত্রীরা