• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক    ২৫ মে ২০২৬, ০২:২৮ পি.এম.
মুষলধারে বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানী ত্যাগ করা ঘরমুখো মানুষ।ছবি : সংগৃহীত

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন হাজারো মানুষ। তবে সোমবার দুপুরের বৃষ্টি নগরজীবনে কিছুটা স্বস্তি এনে দিলেও ঘরমুখো যাত্রীদের জন্য তা হয়ে দাঁড়িয়েছে নতুন দুর্ভোগের কারণ। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট, ধীর হয়ে পড়েছে যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাড়ি ফেরা মানুষজন।

সোমবার (২৫ মে) সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দমকা হাওয়া বইতে শুরু করে। 

রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, গাবতলীসহ বিভিন্ন এলাকায় দেখা যায় দীর্ঘ যানজট। বৃষ্টির পানি জমে অনেক সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করে। এর ফলে বাস টার্মিনাল ও সড়কে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

যাত্রাবাড়ী এলাকায় বরিশালগামী এক যাত্রী জানান, বৃষ্টির কারণে গরম কমলেও সড়কে পানি জমে যানবাহনের গতি একেবারে কমে গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও নির্ধারিত সময়ে বাস ছাড়তে পারেনি বলে অভিযোগ করেন তিনি।

এদিকে ঈদ উপলক্ষে বসা কোরবানির পশুর হাটগুলোতেও বৃষ্টির প্রভাব পড়েছে। বিভিন্ন হাটে কাদা ও পানি জমে ক্রেতা-বিক্রেতাদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। অনেকেই অভিযোগ করেন, পশু দেখাশোনা ও কেনাবেচা করতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে।

রাজধানীর কয়েকটি পশুর হাট ঘুরে দেখা গেছে, নিচু জায়গাগুলোতে পানি জমে থাকায় পশু রাখতেও সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। আবার অনেক ক্রেতা কাদা মাড়িয়ে পশু দেখতে গিয়ে বিরক্তি প্রকাশ করেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ কারণে ঈদযাত্রায় বের হওয়া যাত্রীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পশুর হাটে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন
মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন
নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাই, ধাওয়া করে ধরলো পুলিশ
নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাই, ধাওয়া করে ধরলো পুলিশ
রাজধানীর ভাষানটেকে আবারও শিশু ধর্ষণের অভিযোগ
রাজধানীর ভাষানটেকে আবারও শিশু ধর্ষণের অভিযোগ