টপ নিউজ
কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
২৫ মে ২০২৬, ০৮:১২ পি.এম.

ছবি : সংগৃহীত
রাজধানীর কালশী বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এরমধ্যে পল্লবী থেকে ২টি ও মিরপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ করছে।
আজ সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তার কিছুক্ষণ পরে মিরপুর এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরো ৩টি ইউনিট যোগ দিয়ে আগুন নেভানোর কাজ করছে।
এই কর্মকর্তা বলেন, অগ্নিসংযোগ এলাকায় তীব্র পানির সংকটের কারণে কাজ করতে তাদের বেগ পেতে হচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।
ভিওডি বাংলা/এসআর







