• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শেকৃবি’র অসুস্থ কর্মচারীর পাশে ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক    ২৫ মে ২০২৬, ০৯:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অসুস্থ এক কর্মচারীর পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. সামিউল ইসলাম আকাশ।

বরিশালের উজিরপুরের বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইদ্রিস মৃধা দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন। ঈদকে সামনে রেখে তিনি পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। এমন পরিস্থিতিতে তাঁর খোঁজ নিতে বাসায় যান ছাত্রদল নেতা আকাশ। এ সময় তিনি ইদ্রিস মৃধার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বন্ধু-বান্ধবদের সহযোগিতায় অসুস্থ ইদ্রিস মৃধার পরিবারের হাতে ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কর্মী রনি খান, মোস্তাকিম আনান নিরব, জাহিদুল ইসলাম ও রাতুল হাসান।

শেকৃবি ছাত্রদল নেতা মো. সামিউল ইসলাম আকাশ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমরা সবসময় কাজ করে যাব।

তিনি আরও বলেন, রাজনীতি মানেই মানুষের কল্যাণ করা। সম্মিলিত প্রচেষ্টায় অনেক বড় ও ভালো কাজ করা যায়।

ছাত্রদল নেতার এই মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েন অসুস্থ কর্মচারী ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এদিকে, ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরাও একজন ছাত্রদল নেতার এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন। তাঁর সহযোদ্ধা ও সহপাঠীরাও এমন মানবিক কাজে অংশগ্রহণ করতে পেরে গর্বিত।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাল থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু
কাল থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু
পশু পরিবহন: কোরবানির হাটে কঠোর নজরদারি চান বাকৃবি গবেষকরা
পশু পরিবহন: কোরবানির হাটে কঠোর নজরদারি চান বাকৃবি গবেষকরা
ইবতেদায়ি শিক্ষকদের দুই মাসের অনুদানের চেক ছাড়
ইবতেদায়ি শিক্ষকদের দুই মাসের অনুদানের চেক ছাড়