• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজধানীর পশুর হাটে বাকৃবি শিক্ষার্থীদের ভেটেরিনারি চিকিৎসাসেবা

বাকৃবি প্রতিনিধি    ২৩ মে ২০২৬, ০৯:৫৬ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটে প্রথমবারের মতো সরাসরি মাঠপর্যায়ে ভেটেরিনারি চিকিৎসা সেবা দিচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ১৫ শিক্ষার্থী। 

শনিবার (২৩ মে) সকাল ৯টা থেকে থেকে স্বাস্থ্যসম্মত পশু বিক্রয় ও সেবার মান নিশ্চিত করতে ওই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যা চলবে আগামী মঙ্গলবার (২৬ মে) পর্যন্ত।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতায় স্থাপিত ১১টি ও উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় স্থাপিত ১৬টি হাটে পশুর প্রাথমিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে বাকৃবি থেকে ১৫ সদস্যবিশিষ্ট ৬টি ভেটেরিনারি মেডিকেল টিম পাঠানো হয়েছে।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠের গরুর হাটে ভেটেরিনারি চিকিৎসাসেবা দিতে আসা বাকৃবি শিক্ষার্থী ডা. আসিফ ইকবাল বলেন, “পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটগুলোতে বিপুল সংখ্যক গবাদিপশু আসছে, অনেক প্রাণীর স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। আমরা মাঠপর্যায়ে অসুস্থ ও দুর্বল পশুগুলোকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছি এবং বিক্রেতা ও ক্রেতাদের সঠিক পরিচর্যা সম্পর্কে পরামর্শ প্রদান করছি। আমাদের মূল লক্ষ্য সুস্থ পশু নিশ্চিত করা এবং কোরবানির জন্য উপযুক্ত প্রাণী নির্বাচন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। এর পাশাপাশি, হাটের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখা ও প্রাণিকল্যাণ নিশ্চিত করার বিষয়েও আমরা কাজ করছি।"

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩ হাজার ৬০০টির বেশি অস্থায়ী ও স্থায়ী পশুর হাট বসানো হয়েছে। এবং এসব হাটে মোট ২ হাজার মোবাইল ভেটেরিনারি টিম দায়িত্ব পালন করবে।

গত ২১ মে সকালে রাজধানীরফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) কোরবানির পশুরহাটে গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা সেবাসহ হাটের সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রমের সাথে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারী এবং ইন্টার্ন চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/আরাফাত হোসাইন/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
৪ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
ঢাবি ট্রেজারারকে ‘পাড়ার গুন্ডা-মাস্তানের’ মতো কথা না বলার অনুরোধ
ঢাবি ট্রেজারারকে ‘পাড়ার গুন্ডা-মাস্তানের’ মতো কথা না বলার অনুরোধ
জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক নজরুল
জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক নজরুল