এই সরকার পদ্মা ব্যারেজের কাজ সম্পন্ন করবে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, এই সরকার পদ্মা ব্যারেজের কাজ সম্পন্ন করবে। একইভাবে তিস্তা ব্যারেজের কাজও হাত দেবে ইনশাআল্লাহ।
মঙ্গলবার (২৫ মে) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, “রাজনীতি যে কেবল ক্ষমতার দম্ভ নয়, বরং মানুষের সেবা; এই নীতির বাস্তবায়নে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনোনয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ত্যাগ, সংগ্রাম ও জনসেবায় নিবেদিত নারীদের যথাযথ মর্যাদা দিয়ে তাদের প্রাধান্যও নিশ্চিত করা হয়েছে।”
তিনি বলেন, “চট্টগ্রামের জলাবদ্ধতার কারণে জনগণের সাময়িক কষ্টের কথা বিবেচনা করে স্বয়ং প্রধানমন্ত্রীর সংসদে দাঁড়িয়ে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া কেবল একজন প্রকৃত জনদরদি ও দায়িত্বশীল নেতার পক্ষেই সম্ভব। তার সাধারণ মানুষের মতো সহজ-সরল চলাফেরা, আচার-আচরণ এবং গভীর প্রজ্ঞার কারণে দীর্ঘ সময় পর রাষ্ট্রব্যবস্থা এবং সরকারপ্রধানের প্রতি দেশের আপামর জনসাধারণের মাঝে এক অবিচ্ছেদ্য আস্থার পরিবেশ তৈরি হয়েছে। সেই আস্থাকে পাথেয় করে, এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজ সম্পন্ন করবে, তিস্তা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাআল্লাহ।”
ভিওডি বাংলা/এফএ







