• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্বামীর অনুপস্থিতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক    ২৫ মে ২০২৬, ১২:৩৭ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে স্বামী বাসায় না থাকার সুযোগে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন সাইফুল ইসলাম রানা (৩৬), মজিবুর রহমান (৪৮) এবং ১৬ বছর বয়সী এক কিশোর। প্রধান অভিযুক্ত সাইফুল ইসলামকে স্থানীয়রা আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করে। পরে অভিযান চালিয়ে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সবাই ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কাউন্দিয়া এলাকার একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন ওই গৃহবধূ। অভিযোগ রয়েছে, প্রতিবেশী সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

শুক্রবার (২২ মে) গভীর রাতে ভুক্তভোগীর স্বামী বাসায় না থাকার সুযোগে কয়েকজন পরিকল্পিতভাবে বাসায় প্রবেশ করে। এসময় ঘরের বাইরে কয়েকজন পাহারায় ছিল। পরে সাইফুল ইসলাম ও তার সহযোগী সাকিব ঘরে ঢুকে জোরপূর্বক ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর চিৎকার শুনে বাইরে থাকা মজিবুর রহমান, এক কিশোর ও অজ্ঞাতনামা আরও একজন ঘরে ঢুকে পড়ে। অভিযোগ রয়েছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তি মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও ধারণ করে এবং বিষয়টি কাউকে জানালে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

পরদিন সকালে স্বামী বাসায় ফিরলে পুরো ঘটনা তাকে জানান ভুক্তভোগী। পরে পরিবারের সদস্যদের জানানো হলে স্থানীয়দের সহায়তায় শনিবার (২৩ মে) সন্ধ্যায় প্রধান অভিযুক্ত সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে মারধরের পর সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ধারাও যুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনকে রোববার আদালতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় ৬ দিন বন্ধ ট্রাক-লরি, আরো একগুচ্ছ নির্দেশনা ডিএমপির
ঈদযাত্রায় ৬ দিন বন্ধ ট্রাক-লরি, আরো একগুচ্ছ নির্দেশনা ডিএমপির
আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্নাকে
আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্নাকে
সায়েদাবাদ বাস টার্মিনালে সেবার মান বাড়াতে ডিএসসিসির বিশেষ নির্দেশনা
সায়েদাবাদ বাস টার্মিনালে সেবার মান বাড়াতে ডিএসসিসির বিশেষ নির্দেশনা