নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাই, ধাওয়া করে ধরলো পুলিশ

রাজধানীর যাত্রাবাড়ীতে এক নারী পথচারীর কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় ধাওয়া করে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় ছিনিয়ে নেওয়া স্বর্ণের দুলটিও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ মে) যাত্রাবাড়ীর গোলাপবাগ মোড়ে এ ঘটনা ঘটে। আটককৃতের নাম মো. সজিব হায়দার।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, শনিবার গোলাপবাগ মোড়ে এক নারীর কান থেকে স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে সজিব হায়দার। এ সময়য় ভুক্তভোগী চিৎকার করলে ঐ ছিনতাইকারীকে ধাওয়া করেন দায়িত্বরত পুলিশ সদস্য। এক পর্যায়ে ছিনতাইকারীকে আটক ও ছিনিয়ে নেওয়া স্বর্ণের দুল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দুলটি ভুক্তভোগীকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আটককৃত ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।
ভিওডি বাংলা/এফএ







