• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাড্ডায় চিপস কারখানায় আগুন, নিহত ২

নিজস্ব প্রতিবেদক    ২৫ মে ২০২৬, ০২:২৫ পি.এম.
প্রতীকী ছবি

রাজধানীর পূর্ব বাড্ডা কবরস্থান রোডে একটি চিপসের কারখানায় অগ্নিকাণ্ডে দুই শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার (২৪ মে) দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান(২৩) রংপুরের তারাগঞ্জ উপজেলার বড় জম্মাপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। আর শ্রমিক মোস্তফা মিয়া (২১) রংপুর তাঁরাগঞ্জ উপজেলার চর কাজীপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে। 

মৃতদের সহকর্মী রাকিবুল ইসলাম জানান, ভবনটি দ্বিতীয় তলা, নিচে ফার্নিচারের কারখানা উপরে চিপসের কারখানা। রাতে কাজ শেষে তারা ১০জন কারখানাতেই ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক তিনটায় হঠাৎ আগুন লাগলে সবাই বের হয়ে আসে। তবে মাহমুদুল ও মোস্তফা বের হতে পারেনি। পরে তাদের মৃতদেহ পাওয়া যায়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার ভোর সোয়া ৪টার দিকে বাড্ডা থানাধীন কবরস্থান রোডে জনৈক আমির হোসেনের চিপসের কারখানায় অগ্নিকাণ্ডে মৃত দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন
মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন
নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাই, ধাওয়া করে ধরলো পুলিশ
নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাই, ধাওয়া করে ধরলো পুলিশ
রাজধানীর ভাষানটেকে আবারও শিশু ধর্ষণের অভিযোগ
রাজধানীর ভাষানটেকে আবারও শিশু ধর্ষণের অভিযোগ