মিমির জন্মদিনে উপহার পাঠালেন মমতা

বিনোদন ডেস্ক
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর গত মঙ্গলবার ছিল জন্মদিন। তৃণমূলের সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী জীবনের বিশেষ এই দিনটি কাটিয়েছেন কাছের মানুষদের সঙ্গে নিয়েই। জন্মদিনের মধ্যরাত থেকেই মিমির বাড়িতে হাজির হয়ে যান তার কাছের বন্ধু-বান্ধবরা। আর তাদের সঙ্গে নিয়েই কেক কেটে হই হুল্লোড় করে জন্মদিন পালন করেন অভিনেত্রী।
তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এলো জন্মদিনের বিশেষ উপহার। সাবেক সংসদ সদস্যকে পাঠানো উপহারের কথা জানিয়েছেন অভিনেত্রী। গতকাল বুধবার তার ইনস্টাগ্রামের স্টোরিতে— যারা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সবার ছবি পোস্ট করেন মিমি চক্রবর্তী। আর সেখানেই দেখা যায় অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রীকে ফুলের তোড়াসহ একটি কার্ড পাঠান রাজ্যের মুখ্যমন্ত্রী। মিমি সেই ছবি শেয়ার করে লিখেছেন— ধন্যবাদ দিদি।
উল্লেখ্য, প্রতি বছরই মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা পাঠানো হয়। কিন্তু এ বছরটা ছিল অন্যরকম। মিমি সক্রিয় রাজনীতি থেকে বিদায় নিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাছে টালিউড তারকারা খুবই প্রিয়। তাই নিয়ম করেই তাদের প্রত্যেকের জন্মদিন বা যে কোনো শুভ অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে ভোলেন না মুখ্যমন্ত্রী।
ভিওডি বাংলা/এম







