• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সবার জন্য উন্মুক্ত

ঢাবিতে জেমসের কনসার্ট

   ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৪ পি.এম.

ঢাবি প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আগামী বৃহস্পতিবার গান গাইবেন জেমস। জানা গেছে, শুধু জেমসই নয়, একই মঞ্চে পারফর্ম করবেন আর্টসেল সদস্যরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছে ‘তারুণ্যের উৎসব’। গত ১১ তারিখ শুরু হওয়া এই আয়োজন শেষ হচ্ছে ১৩ ফেব্রুয়ারি। এই উৎসবের সমাপনী মঞ্চ মাতাবেন জেমস।

জেমস-এর ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, উৎসবের সমাপনী আসরে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় থাকছে নগর বাউল চমক। উল্লেখযোগ্য বিষয়, কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত।

আয়োজন প্রসঙ্গে জেমসের ভাষ্য, ‘আমার পথচলার অন্যতম শক্তি হলো তারুণ্য। ওদের জন্যই আমার গাওয়া। সেই তারুণ্যের উৎসবের সমাপনী আয়োজনে গাইবো, এটা ভালোলাগার বিষয়। সবাইকে স্বাগতম।’

জানা গেছে, এই কনসার্টটি সবার জন্য উন্মুক্ত। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চে আসবেন শিল্পীরা। কনসার্ট চলবে মধ্যরাত পর্যন্ত।

‘তারুণ্যের উৎসব’ আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর। এবারের উৎসবের শ্লোগান ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।

ভিওডি বাংলা/ এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি
তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি
যে সাহসী সিদ্ধান্তে ঐতিহাসিক সাফল্য পেলেন বিজয়
বিধানসভা নির্বাচন যে সাহসী সিদ্ধান্তে ঐতিহাসিক সাফল্য পেলেন বিজয়
দুই তারকার পরাজয়, দল পাল্টে রুদ্রনীলের চমক
বিধানসভা নির্বাচন দুই তারকার পরাজয়, দল পাল্টে রুদ্রনীলের চমক