• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রামিসার ডিএনএ পরীক্ষা শেষ, অভিযোগপত্র প্রস্তুত করছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক    ২৩ মে ২০২৬, ০২:৪০ পি.এম.
অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হতে পারে বলেন জানিয়েছেন (এসআই) অহিদুজ্জামান। ছবি-ভিওডি বাংলা

আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) টেস্ট সম্পন্ন হয়েছে।  

রোববার (২৪ মে) অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হতে পারে বলে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান জানিয়েছেন। 

তদন্ত কর্মকর্তা বলেন, ‘ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে।  শনিবার (২৩ মে) রিপোর্ট হাতে পেলে রোববার (২৪ মে) মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা সম্ভব হবে আশা করছি। ’

এ মামলায় গ্রেপ্তার সোহেল রানা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করেন।  পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভিওডি বাংলা/আরআর/জা  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জাস্টিস ফর রামিসা’ স্লোগানে মিরপুরে সড়ক অবরোধ
‘জাস্টিস ফর রামিসা’ স্লোগানে মিরপুরে সড়ক অবরোধ
বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, মেয়ের কুলখানিতে গ্রামে গেলেন মা-বাবা
বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, মেয়ের কুলখানিতে গ্রামে গেলেন মা-বাবা
আসামি সোহেল অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল : ডিবিপ্রধান
রামিসা হত্যাকাণ্ড আসামি সোহেল অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল : ডিবিপ্রধান