• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রামিসা হত্যাকাণ্ড

আসামি সোহেল অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল : ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক    ২২ মে ২০২৬, ০১:৪৬ পি.এম.
ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা আগেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তার অতীত কর্মকাণ্ড ভালো ছিল না।
 
শুক্রবার (২২ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ কথা বলেন।
 
তিনি বলেন, শিশু রামিশা হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলাটির তদন্ত প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে আদালতে জমা দেওয়া হবে। প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা এর আগেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। অতীত কর্মকাণ্ড ভালো ছিল না। তার স্বাভাবচরিত্র খারাপ ছিল।
 
গতকাল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসা থেকে বের হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী এসেছিলেন। মা, বাবা এবং তার বড় বোন উপস্থিত ছিলেন, সান্ত্বনা দিয়েছেন। আমরা আশ্বস্ত করেছি, পুলিশ ডিপার্টমেন্ট দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামি ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ​এখন চার্জশিট দেওয়ার পালা।
 
তিনি বলেন, চার্জশিট দেওয়ার আগে ডিএনএ টেস্টটা করতে হবে। ডিএনএ টেস্টের জন্য সিআইডি ল্যাবে অলরেডি আদালতের অনুমতি নিয়ে চেষ্টা চলছে। ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে যে ৪৮ ঘণ্টা সময় লাগে, যেহেতু এটা বৈজ্ঞানিক বিষয়। সেটা শেষ হবে রোববারের দুপুরের মধ্যে। রোববারের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো এবং তারপর অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সে চেষ্টা করবো। যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায় সেজন্য আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে।
 
গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 
 
মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চকবাজারের হত্যা মামলায় গ্রেপ্তার ১
চকবাজারের হত্যা মামলায় গ্রেপ্তার ১
পদোন্নতি ও বদলীর নামে প্রতারণা, গ্রেপ্তার ২
পদোন্নতি ও বদলীর নামে প্রতারণা, গ্রেপ্তার ২
থার্ড টার্মিনালের গুরুত্বপূর্ণ খাত থাকবে বেবিচকের নিয়ন্ত্রণেই
জাপানের ৭৩ ও বাংলাদেশের ২৭ শতাংশ রাজস্ব থার্ড টার্মিনালের গুরুত্বপূর্ণ খাত থাকবে বেবিচকের নিয়ন্ত্রণেই