• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সীমান্তে অনুপ্রবেশ প্রতিহত করতে বিজিবির গুলি, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক    ২২ মে ২০২৬, ০৯:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী পশ্চিম গিয়ারপাড়া এলাকায় ভারতীয় চোরাকারবারীদের বাংলাদেশে অনুপ্রবেশ চেষ্টা প্রতিহত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গুলিবর্ষণ (ফায়ার) করেছে।  তবে কেউ হতাহত হয়নি বলে ভিওডি বাংলাকে নিশ্চিত করেছেন রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান। 

অধিনায়ক নাজিউর বলেন, শুক্রবার (২২ মে) আনুমানিক রাত ২টা ২০ মিনিটের দিকে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) কলসিমুখ বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার-৮০৬ এর নিকটবর্তী এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল।  এ সময় ভারতের দিক থেকে তারকাটা পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় কতিপয় চোরাকারবারীকে প্রবেশের চেষ্টা করতে দেখে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করে।  চোরাকারবারীরা অগ্রসর হতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সতর্ক করার লক্ষ্যে বিজিবির টহল সদস্যরা ফায়ার করে। এরপর চোরাকারবারীরা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

এ ঘটনায় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন এ বিজিবি কর্মকর্তা।

ভিওডি বাংলা/আরআর/এফএ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা রুখে দিলো বিজিবি
বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা রুখে দিলো বিজিবি
মৃত্যুর গুজবে সড়কে মানুষ, আসামির দোষ স্বীকার
চট্টগ্রামে শিশু ধর্ষণ মৃত্যুর গুজবে সড়কে মানুষ, আসামির দোষ স্বীকার
র‌্যাব সদস্যকে হত্যার পর এবার ডিবি পুলিশকে কুপিয়ে জখম
র‌্যাব সদস্যকে হত্যার পর এবার ডিবি পুলিশকে কুপিয়ে জখম