• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান

   ২২ মে ২০২৬, ০৯:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (২২ মে) তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকায় থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে এবার সৌদি আরব সফর করছেন সেনাবাহিনী প্রধান। সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হজ পালন শেষে আগামী ১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
তিন আলোচিত ঘটনায় কৃতিত্ব, ১৫ পুলিশ সদস্যকে পুরস্কার
তিন আলোচিত ঘটনায় কৃতিত্ব, ১৫ পুলিশ সদস্যকে পুরস্কার
সমস্যা সমাধান ও উন্নয়নই আমাদের মূল অঙ্গীকার: প্রতিমন্ত্রী হাবিব
সমস্যা সমাধান ও উন্নয়নই আমাদের মূল অঙ্গীকার: প্রতিমন্ত্রী হাবিব