• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা দক্ষিণাঞ্চলে যোগাযোগে নতুন দিগন্ত: বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক অধিদপ্তরের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর পুশইন কেন্দ্র করে জামালপুর সীমান্তে ধাওয়া-পাল্টা ধাওয়া আইসিসির মে মাসের সেরার দৌড়ে মুশফিক-তাইজুল জোরজবরদস্তি ও অবৈধ দখলদারিত্ব চলবে না: আবদুস সালাম মোহামেডান আমার আবেগের জায়গা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮ বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের কর্মশালা ৩০ বছর পর সালমান শাহ’র মরদেহ উত্তোলনের নির্দেশ

কনস্টেবল ইমন আচার্যের আত্মত্যাগ নিয়ে যা জানাল র‍্যাব

ভিওডি বাংলা ডেস্ক    ২২ মে ২০২৬, ০৯:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন র‍্যাব-৯ এর কনস্টেবল ইমন আচার্য্য। সাহসিকতার সঙ্গে ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করতে গিয়ে প্রাণ হারান তিনি।

র‍্যাব জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই হত্যাকারী, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, ছিনতাইকারী ও বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাবের তথ্য অনুযায়ী, শুক্রবার (২২ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে সিলেট জেলার কোতোয়ালি থানাধীন ক্বীন ব্রিজের পশ্চিম পাশে পুলিশের একটি টহল দল পৌঁছালে সেখানে অবস্থানরত এক ছিনতাইকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন র‍্যাব-৯ এ কর্মরত কনস্টেবল ইমন আচার্য্য। পুলিশের ধাওয়ায় ছিনতাইকারীকে পালিয়ে যেতে দেখে তিনি সাহসিকতার সঙ্গে তাকে আটকানোর চেষ্টা করেন। একপর্যায়ে ছিনতাইকারী কনস্টেবল ইমন আচার্য্যের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে তিনি মারা যান।

র‍্যাব জানায়, কনস্টেবল ইমন আচার্য্যের অকাল মৃত্যুতে বাহিনীর মহাপরিচালক গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, অপরাধ দমনে ইমন আচার্য্য যে সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন, তা দেশের সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তার বীরত্বপূর্ণ আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ঘটনাস্থল

ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলেও জানানো হয়।

র‍্যাবের ভাষ্য, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, মানবাধিকার সুরক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিষ্ঠা, সাহসিকতা ও আত্মত্যাগের মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করছেন। ভবিষ্যতেও দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সদস্যরা পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে কাজ করে যাবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাসের সর্বোচ্চ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার
ইতিহাসের সর্বোচ্চ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না : চিফ হুইপ
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না : চিফ হুইপ
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী