• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

রামিসা হত্যার দ্রুত বিচারেই ফিরবে জনগণের আস্থা: সেলিমা রহমান

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২২ মে ২০২৬, ০২:০৬ পি.এম.
শেয়ার করুন 0
রামিসা হত্যা মামলার দ্রুত বিচার হলে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে বলে মন্তব্য করেন সেলিমা রহমান। ছবি-ভিওডি বাংলা
রামিসা হত্যা মামলার দ্রুত বিচার হলে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে বলে মন্তব্য করেন সেলিমা রহমান। ছবি-ভিওডি বাংলা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলার দ্রুত বিচার সম্পন্ন হলে দেশের বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

শুক্রবার (২২ মে) সকালে বিএনপির নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে নিহত শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পল্লবীতে যান দলের একটি প্রতিনিধিদল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান ও সদস্য সচিব নিপুন রায় চৌধুরী। 

এ সময় তারা রামিসার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ফোরামের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন নেতারা।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেলিমা রহমান বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসা হত্যাকাণ্ডের বিচারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। রাষ্ট্র যখন এই হত্যার বিচার নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে, তখন জনগণ আশা করছে খুব দ্রুতই অপরাধীদের বিচার হবে এবং এর মাধ্যমে বিচারব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস পুনরুদ্ধার হবে।

তিনি আরও বলেন, এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।

এদিকে নিপুন রায় চৌধুরী বলেন, দেশে ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। রামিসা হয়তো আর ফিরে আসবে না, কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার হলে ভবিষ্যতে অনেক শিশুর জীবন রক্ষা পাবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে একটি বাসার খাটের নিচ থেকে আট বছর বয়সী রামিসা আক্তারের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাসার বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

ঘটনার পর পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হলে প্রথমে প্রধান অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা রামিসাকে ধর্ষণের পর হত্যা করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন