• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক    ২২ মে ২০২৬, ০৭:২৫ পি.এম.
রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২২ মে) বিকেলে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে এনসিপির কেন্দ্রীয় নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের বেশ কয়েকজন নেতাকর্মী অংশ নেন।

এর আগে একই দিন জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে যান। তখন পেছন দিক কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় যুবক আহত হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি সরকারের ভেতরে আওয়ামী লীগের একটি পক্ষ আছে: আসিফ মাহমুদ
বিএনপি সরকারের ভেতরে আওয়ামী লীগের একটি পক্ষ আছে: আসিফ মাহমুদ
অসহায় বাবার পাশে ছাত্রদল নেতা তারিক
অসহায় বাবার পাশে ছাত্রদল নেতা তারিক
বাজেটে বরাদ্দ কম থাকায় শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো যাচ্ছে না: আবদুল কাইয়ূম
বাজেটে বরাদ্দ কম থাকায় শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো যাচ্ছে না: আবদুল কাইয়ূম