• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক    ২২ মে ২০২৬, ০৩:১৫ পি.এম.
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী–এর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে এগিয়ে যান।  কথোপকথনের একপর্যায়ে পেছন দিক থেকে কয়েকজন যুবক ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হন।

ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।  তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী তার ফেসবুক পোস্টে দাবি করেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়।

তিনি আরও অভিযোগ করেন, প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয়।  এতে তিনজনের মাথা ফেটে যায় এবং বেশ কয়েকজন আহত হন। তাকেও লক্ষ্য করে কিল-ঘুষি মারা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ছাড়া হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা।

ঘটনার পর তারা থানায় অবস্থান করছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে থানার সামনেও হামলার আশঙ্কা রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ভিওডি বাংলা/এমআই/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠিকাদারের কাছে চাঁদা দাবি-মারধরের অভিযোগে গ্রেপ্তার ৩
পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল ঠিকাদারের কাছে চাঁদা দাবি-মারধরের অভিযোগে গ্রেপ্তার ৩
কুড়িগ্রামে প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামে প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন
কোম্পানীগঞ্জে আহত ব্যক্তির মৃত্যুর গুজব, দুই গ্রামে সংঘর্ষ
কোম্পানীগঞ্জে আহত ব্যক্তির মৃত্যুর গুজব, দুই গ্রামে সংঘর্ষ