• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে অস্ত্রধারী ছিল: নাছির

ভিওডি বাংলা ডেস্ক    ২২ মে ২০২৬, ০৭:৪৫ পি.এম.
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ছাত্রশিবিরের দুজন অস্ত্রধারী ব্যক্তি ছিলেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তার দাবি, ওই দুজন সাধারণ জনতার দিকে গুলি করার চেষ্টা চালিয়েছেন।

শুক্রবার (২২ মে) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে নাছির উদ্দীন নাছির বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি ঝিনাইদহে ‘মব’ তৈরির উদ্দেশ্যে গিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

ছাত্রদলের এই নেতা দাবি করেন, সেখানে সাধারণ মানুষ নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ করে। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি জনতার দিকে গুলি করার চেষ্টা চালায়।

নাছির উদ্দীন নাছিরের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের একজন ঝিনাইদহ শহরের কোর্টপাড়া মাস্টারপাড়া এলাকার সিয়াম উদ্দিন তুর্য, যিনি পাঞ্জাবি পরিহিত ছিলেন। অন্যজন কাষ্টসাগরা গ্রামের আশিক, যিনি টি-শার্ট পরিহিত ছিলেন। তিনি তাদের ছাত্রশিবিরের কর্মী বলে দাবি করেন।

ফেসবুক পোস্টে তিনি স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অভিযুক্ত দুজনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

তবে এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বা সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ
আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণে দেরি হয় : মঈন খান
আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণে দেরি হয় : মঈন খান
রামিসা হত্যার দ্রুত বিচারেই ফিরবে জনগণের আস্থা: সেলিমা রহমান
রামিসা হত্যার দ্রুত বিচারেই ফিরবে জনগণের আস্থা: সেলিমা রহমান