• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সরকার চায় কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পাক: সমাজকল্যাণমন্ত্রী

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২২ মে ২০২৬, ০৬:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকার চায় কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পাক। কোনও দলাল নয়, ফড়িয়া নয়, কৃষকরা যাতে সরাসরি তাদের ফসল খাদ্য গুদামে দিতে পারেন সেজন্য অ্যাপের ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বেলা ১১টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাজিদ উল মাহমুদের সভাপতিত্বে  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখখারুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(নবাবগঞ্জ-বিরামপুর সার্কেল) মো. হারেজ উদ্দিন, ওসি মো. আব্দুল কুদ্দুস, উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস, দাউদপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা নাসরিন, ভাদুরিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমা আকতার পপি, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক মোফাখখারুল ইসলাম জানান, এ মৌসুমে উপজেলায়  ৩৬ টাকা কেজি দরে ১২৭৫ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ২৪২৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

ভিওডি বাংলা/অলিউর রহমান মিরাজ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে আরও এক বাংলাদেশি নিহত
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে আরও এক বাংলাদেশি নিহত
এবার একদিনে ৩ শিশুকে ধর্ষণচেষ্টা
এবার একদিনে ৩ শিশুকে ধর্ষণচেষ্টা
বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা রুখে দিলো বিজিবি
বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা রুখে দিলো বিজিবি