জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
ফেনীর মহিপালে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও ফেনী পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ রুবেল হাজারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) বিকেলে ফেনী শহরের মাস্টারপাড়া-সংলগ্ন লমী হাজারী বাড়িতে বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর গুলি ও হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি রুবেল হাজারী। তিনি মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে গুলি চালানো হলে সোনাগাজী উপজেলার চর চান্দিয়া এলাকার বাসিন্দা মাহবুবুল হাসান মাসুম নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২২১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস জানান, গ্রেপ্তার হওয়া আসামিকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ভিওডি বাংলা/আ









মন্তব্য