চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু আর নেই
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা মাহবুব আনোয়ার বাবলু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
শনিবার (২৫ জুলাই) রাত সোয়া ১টার দিকে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার দুপুরে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।
মাহবুব আনোয়ার বাবলু স্ত্রী, একমাত্র ছেলে, আত্মীয়স্বজন এবং অসংখ্য রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর খবরে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। খবর ছড়িয়ে পড়ার পর রাত থেকেই বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা হাসপাতাল ও তার বাসভবনে ভিড় করেন।
মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চাঁদপুর জেলা বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন।
চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ জানান, পারিবারিক ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রোববার বাদ আসর চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহরের পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য