প্রিয়দর্শিনী শ্রীলীলার উষ্ণ অবতারে তোলপাড় ক্রিকেটারের হৃদয়

বলিউড প্রিয়দর্শিনী শ্রীলীলার উষ্ণ অবতারে আন্দোলিত অনুরাগীদের মন। এই তেলেগু সুন্দরীর রূপ-লাবণ্য আর চঞ্চলতায় বুঁদ সব শ্রেণির সিনেপ্রেমী। ‘পুষ্পা ২’-এ ‘কিসসিক’ গান দিয়ে আলোড়ন তোলার পর থেকে কিছুটা নিশ্চুপ ছিলেন। এবার আবারও ঝড় তুললেন—তবে পর্দায় নয়, ক্রিকেটার ও নতুন প্রজন্মের ক্রাশ তিলক ভর্মার হৃদয়ে। গুঞ্জন উঠেছে, তিলক-শ্রীলীলা প্রেম করছেন চুটিয়ে।
দক্ষিণী সিনেমায় ঝড় তোলা অভিনেত্রী ও তারকা ক্রিকেটারের প্রেমের গুঞ্জনে সরগরম সামাজিকমাধ্যম। প্রকাশ্যে দুজনের কেউ সম্পর্ক বা প্রেমের বিষয়টি স্বীকার করেননি। এমনকি খবরটি ছড়িয়ে পড়তেই উভয়েই ইনস্টাগ্রামে আনফলো করে দেন। তবে বিনোদন অঙ্গনের অনেকেই তাদের মধ্যে সম্পর্কের কথা জানিয়েছেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমেও তাদের সম্পর্কের বিষয়টি চাউর হয়েছে।
সিনে ইন্ডাস্ট্রির এই প্রিয়দর্শিনী অনেকের কাছে নবীন হলেও শ্রীলীলার শুরু কিন্তু ২০১৭ সালে। তখন তেলেগু সিনেমা ‘চিত্রাঙ্গদা’য় তরুণী শালিনী দেবীর চরিত্রে অভিনয় করে আগমনী বার্তা দেন। ২০১৯ সালে কন্নড়ের ‘কিস’ সিনেমা দিয়ে জাতীয় পুরস্কার বগলদাবা করে নেন।
‘পুষ্পা-২: দ্য রুল’-এর আইটেম গার্ল শ্রীলীলার জন্ম ২০০১ সালের ১৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে। চিকিৎসক মায়ের মতো অভিনেত্রীও এমবিবিএসের চূড়ান্ত বর্ষে অধ্যয়নরত ছিলেন। এর পরই সিনেজগতে নিজেকে সমর্পণ করেন। দুষ্ট-মিষ্টি হাসি, শিহরন জাগানিয়া চাহনি আর অপরূপ সৌন্দর্যে নিজেকে এক লাস্যময়ী রমণী হিসেবে ভক্তহৃদয়ে আবেশ ছড়িয়ে যাচ্ছেন এই তেলেগু সুন্দরী। আপাতত সিনেমা নিয়েই তার সব ব্যস্ততা। আর তিলক ভর্মা ব্যস্ত আইপিএল নিয়ে।
ভিওডি বাংলা/এফএ







