• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয় থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি    ১৯ মে ২০২৬, ০৭:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে এক প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কর্মকর্তা নরেন ধর (৩৮) ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ বলেন, নরেন ধর ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

ঘটনাস্থলে কোনো সন্দেহজনক আলামত পাওয়া গেছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারিয়াকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
সারিয়াকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
টাকা হাতিয়ে নেয়া সেই বিএনপি নেতা কারাগারে; উল্টো সাংবাদিকের নামে মামলা
টাকা হাতিয়ে নেয়া সেই বিএনপি নেতা কারাগারে; উল্টো সাংবাদিকের নামে মামলা
সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যায় মামলা, গ্রেপ্তার ৩
সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যায় মামলা, গ্রেপ্তার ৩