• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রথম অধিবেশনে পাস না হওয়া অধ্যাদেশগুলো পর্যালোচনায় সরকার: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক    ১৯ মে ২০২৬, ০৭:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রথম অধিবেশনে পাস না হওয়া অধ্যাদেশগুলো পর্যালোচনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সরকার দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নুরুল ইসলাম মনি বলেন, বাজেট অধিবেশন, নারী সংসদ সদস্যদের যোগদানসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী রোববার সংসদের সাউন্ড সিস্টেমের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীকে একটি প্রেজেন্টেশন দেওয়া হবে।

চিফ হুইপ বলেন, জাতীয় সমস্যাগুলো মোকাবিলায় সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, যেভাবে তেলের সমস্যা সমাধান হয়েছে, একইভাবে সরকার ও বিরোধী দল মিলে বিদ্যুতের সমস্যারও সমাধান করা হবে।

দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান নুরুল ইসলাম মনি।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না : চিফ হুইপ
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না : চিফ হুইপ
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রা‌শিয়ার উপ-স্পিকারের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রা‌শিয়ার উপ-স্পিকারের সাক্ষাৎ