• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নবাবগঞ্জে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ১৯ মে ২০২৬, ০৪:৪২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে। ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে উপজেলা ভূমি প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাজিদ উল মাহমুদ সহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সাজিদ উল মাহমুদ বলেন, সাধারণ মানুষের কাছে ভূমি সেবা সহজভাবে পৌঁছে দেওয়া, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ে সরকারি সেবা নিশ্চিত করাই এ মেলার মূল উদ্দেশ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ভূমি সেবাকে আরও স্বচ্ছ ও ভোগান্তিমুক্ত করতে সরকার ধারাবাহিকভাবে ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ করছে। বর্তমানে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে দ্রুত দেওয়া হচ্ছে।

তিনি দালালমুক্ত পরিবেশে সরাসরি সরকারি সেবা গ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, অনলাইন আবেদনসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য ও তাৎক্ষণিক সেবা দেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/অলিউর রহমান মিরাজ/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার কিলোমিটার খাল পুনঃখনন, স্বস্তিতে তিন হাজার কৃষক
চার কিলোমিটার খাল পুনঃখনন, স্বস্তিতে তিন হাজার কৃষক
সারিয়াকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
সারিয়াকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
টাকা হাতিয়ে নেয়া সেই বিএনপি নেতা কারাগারে; উল্টো সাংবাদিকের নামে মামলা
টাকা হাতিয়ে নেয়া সেই বিএনপি নেতা কারাগারে; উল্টো সাংবাদিকের নামে মামলা