• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সেপ্টেম্বর-অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের নাগরিকত্ব আবেদনে নতুন শর্ত দিল ভারত আ. লীগ মানুষের আবেগে রয়েছে, আমাদের ফিরে আসা অনিবার্য ঢাকা দক্ষিণ সিটি প্রশাসকের সঙ্গে আইডিইবি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ‎খাল খননেই গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত হবে: পানিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের বৈঠক ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দের বৈধতা নিয়ে রুল ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে এগোচ্ছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ৫ নির্দেশনা

ভূমিসেবা মেলা উপলক্ষ্যে রাজারহাটে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১৯ মে ২০২৬, ০৩:০২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমিসেবা মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টায় প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সামিউর রহমান।

কনফারেন্সে  প্রেসক্লাব রাজারহাট’র  সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সমকাল ও আরটিভি সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, দিনকাল সাংবাদিক আনিছুর লিটন, সকালের সময় পত্রিকার সাংবাদিক আসাদুর রহমান শিমুসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও ভূমি অফিসের কর্মচারী এবং ভূমি সেবা গৃহীতারা উপস্থিত ছিলেন। পরে ভূমিসেবা মেলা উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এর আগে ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে রাজারহাট উপজেলাসহ সারাদেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাজারহাট উপজেলা ভূমি অফিস ভার্চুয়ালি (লাইভ সংযোগের মাধ্যমে) অনুষ্ঠানে যুক্ত হয়ে উদ্বোধনী কার্যক্রমে অংশগ্রহণ করেন।

প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, রাজারহাট উপজেলা ভূমি অফিসসহ সাত ইউনিয়ন ভূমি অফিস চত্বরে আজ ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এবারে সর্বোচ্চ করদাতাকে ক্রেস্ট সম্মননা প্রদান করা হবে।  

ভূমিসেবা মেলায় তাৎক্ষণিকভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য ষধহফ.মড়া.নফ  সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে সার্বিক সহায়তা প্রদান, ই-নামজারির আবেদন দাখিলে সহায়তা করা এবং নামজারি প্রক্রিয়া সম্পন্নকরণে সহায়তা করা হবে। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে সরবরাহ করা, অনলাইনে মৌজাম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ এবং ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা বিষয়ে অবহিত করা, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ চেক সরাসরি মেলা থেকে প্রদান, গণশুনানীর মাধ্যমে ভূমিসেবা সংক্রান্ত যেকোন অভিযোগ গ্রহণ এবং যথাযথ প্রক্রিয়ায় দ্রুত সমাধান করা হবে ও ভূমি সংক্রান্ত যেকোন বিষয়ে সেবাগ্রহীতাদের পরামর্শ প্রদান করা হবে এবং একইসাথে জনসাধারণের পরামর্শ গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামিক রিলিফের ‘ইইপি’ প্রকল্পে শ্রেষ্ঠ ১১ স্বনির্ভর দলকে সম্মাননা
ইসলামিক রিলিফের ‘ইইপি’ প্রকল্পে শ্রেষ্ঠ ১১ স্বনির্ভর দলকে সম্মাননা
নাককাটি হাট আদর্শ কলেজ ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
নাককাটি হাট আদর্শ কলেজ ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
নেত্রকোণায় তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা শুরু
নেত্রকোণায় তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা শুরু