• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রথম অধিবেশনে পাস না হওয়া অধ্যাদেশগুলো পর্যালোচনায় সরকার: চিফ হুইপ প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বাসিত শিশুরা চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয় থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার হাম প্রতিরোধে সরকারের কী পদক্ষেপ, ৩০ দিনে প্রতিবেদন চাইলেন হাইকোর্ট পরকীয়া-টাকা ফেরত বিরোধেই সৌদি প্রবাসীকে হত্যা ড. মুহাম্মদ ইউনূস তো পালিয়ে যাচ্ছেন না : হাইকোর্ট শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আরও বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কাল

হাম প্রতিরোধে সরকারের কী পদক্ষেপ, ৩০ দিনে প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

আদালত প্রতিবেদক    ১৯ মে ২০২৬, ০৬:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগের মধ্যে এ রোগ প্রতিরোধে সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছে, তার বিস্তারিত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন হাইকোর্ট।। আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে হাম ছড়িয়ে পড়ার কারণ অনুসন্ধান এবং এ পরিস্থিতির জন্য দায়ীদের চিহ্নিত করতে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) হাম সংক্রান্ত দুটি পৃথক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রুলে আরও জানতে চাওয়া হয়েছে, হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রতিটি শিশুর পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না।

শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি আদালতকে জানান, সরকার ইতোমধ্যে যেসব পদক্ষেপ নিয়েছে, সেসব তথ্য দ্রুতই আদালতে উপস্থাপন করা হবে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন নিহত জাবিরের বাবা
অপরাধীদের শাস্তি দাবি জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন নিহত জাবিরের বাবা
শহীদ মাসুম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামির জামিন
শহীদ মাসুম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামির জামিন
মঙ্গলবার ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের বিষয়ে রিট শুনানি
হামের টিকা মঙ্গলবার ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের বিষয়ে রিট শুনানি