• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সেপ্টেম্বর-অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের নাগরিকত্ব আবেদনে নতুন শর্ত দিল ভারত আ. লীগ মানুষের আবেগে রয়েছে, আমাদের ফিরে আসা অনিবার্য ঢাকা দক্ষিণ সিটি প্রশাসকের সঙ্গে আইডিইবি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ‎খাল খননেই গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত হবে: পানিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের বৈঠক ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দের বৈধতা নিয়ে রুল ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে এগোচ্ছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ৫ নির্দেশনা

পাংশায় কৃষকদের দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৯ মে ২০২৬, ০৩:১২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় উপজেলায় গত ও চলতি অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে , পাংশা উপজেলার আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. শহিদুল ইসলাম বলেন, ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই ‘পার্টনার কংগ্রেস’-এর মূল উদ্দেশ্য। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর এবং এখানে প্রায় সব ধরনের ফল ও ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন বাড়ানো গেলে কৃষকরা আরও লাভবান হবেন।

তিনি আরও বলেন, উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব হলে আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের কৃষিপণ্যের চাহিদা বৃদ্ধি পাবে।

পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা, কৃষিপণ্যের বাজারজাতকরণ এবং খাদ্যের গুণগত মান উন্নয়নে ‘পার্টনার’ প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এছাড়াও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষকদের প্রযুক্তিগত সহায়তা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ গোলাম রসুল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ তোফাজ্জল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- পাংশা উপজেলা সহকারী পরিচালক (বিএডিসি) মো. ফারুক হোসেন, পাংশা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হান কবীর, পাংশা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল গণি, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম সোহরাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৭০ জন কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী, মসজিদের ইমাম, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় স্টেকহোল্ডারসহ প্রায় ১০০ জন অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/এস,কে পাল সমীর/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামিক রিলিফের ‘ইইপি’ প্রকল্পে শ্রেষ্ঠ ১১ স্বনির্ভর দলকে সম্মাননা
ইসলামিক রিলিফের ‘ইইপি’ প্রকল্পে শ্রেষ্ঠ ১১ স্বনির্ভর দলকে সম্মাননা
নাককাটি হাট আদর্শ কলেজ ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
নাককাটি হাট আদর্শ কলেজ ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
নেত্রকোণায় তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা শুরু
নেত্রকোণায় তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা শুরু