টপ নিউজ
স্পিডবোটে এসে ৪ বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেল আরাকান আর্মি
ভিওডি বাংলা ডেস্ক
১৯ মে ২০২৬, ০৩:৪৩ এ.এম.

ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুটি মাছ ধরার নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
সোমবার (১৮ মে) দুপুরে স্পিডবোটে এসে তাঁদের ধাওয়া করে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- মনির আহমেদ, ইয়াছিন, আব্দুল মালেক ওরফে শফা ও জামাল হোসেন।
স্থানীয়দের দাবি, জেলেদের বাংলাদেশের জলসীমা থেকেই ধরে নিয়ে যাওয়া হয়েছে।
জেলেরা জানান, সম্প্রতি নাফ নদীতে এ ধরনের ঘটনা বেড়ে যাওয়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক জেলে নদীতে যেতে ভয় পাচ্ছেন।
ভিওডি বাংলা/এফএ







