ভেজাল দুধ তৈরির দায়ে একজনের কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অপরাধে আব্দুর রশিদ নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ মে) রাতে উপজেলার ভবানীপুর গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় আব্দুর রশিদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ১০০ লিটার কোয়ালিটি তেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১৯ হাজার টাকা এবং জব্দকৃত মালামাল জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. শারমিন আক্তার ও স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম।
ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/এফএ







