• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ মে ২০২৬, ০৫:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ড্রোন হামলা ও শক্তিশালী বিস্ফোরণের পৃথক ঘটনায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার পাশাপাশি ইসরায়েলে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সংযুক্ত আরব আমিরাতের আল-দাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এ ড্রোন হামলার পর একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লাগে। রোববার (১৭ মে) আবুধাবি মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, ঘটনায় কোনো হতাহত হয়নি। পাশাপাশি আগুন বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বলয়ের বাইরে সীমাবদ্ধ থাকায় তেজস্ক্রিয় নিরাপত্তা ব্যবস্থায় কোনো প্রভাব পড়েনি বলেও নিশ্চিত করা হয়।

কর্তৃপক্ষ আরও জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, ইসরায়েল-এর একটি সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দেশটির গণমাধ্যম জানায়, বিস্ফোরণের শব্দে অধিকৃত বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয় এবং বসতি স্থাপনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে অধিকৃত আল-কুদসের (জেরুজালেম) পশ্চিমে বেইত শেমেশ এলাকায় একটি শক্তিশালী বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে।

তবে ইসরায়েলি বাহিনীর জন্য রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়নে যুক্ত প্রতিষ্ঠান টোমের কোম্পানি এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণটি আসলে পূর্বপরিকল্পিত একটি পরীক্ষা ছিল। বিবৃতিতে বলা হয়, "এটি পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হয়েছে।"

সূত্র: আল জাজিরা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক
ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক
যৌন হেনস্তার অভিযোগে ভারতীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার
যৌন হেনস্তার অভিযোগে ভারতীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার