• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাঝরাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক    ১৫ মে ২০২৬, ১১:৪৬ পি.এম.
প্রতীকী ছবি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাত ১টার মধ্যে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এই সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সন্ধ্যা ৬টায় তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬২ শতাংশ।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৬ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম ঢাকা
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম ঢাকা
দুপুরের মধ্যে পাঁচ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
দুপুরের মধ্যে পাঁচ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা