বৃষ্টিতে ঢাকার বাতাসের মান ‘সহনীয়’, শীর্ষে দিল্লি

ভোর থেকে অঝোরে বৃষ্টি হচ্ছে ঢাকায়। বৃষ্টির কারণে আজ ঢাকার বায়ুর মান ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। অন্যদিকে, বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি।
রোববার (১৭ মে) সকাল ৮টা ৫৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা দিল্লির দূষণ ১৮৪ স্কোর অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, দূষণ তালিকায় ২২ নম্বরে রয়েছে ঢাকা। এই শহরের দূষণ স্কোর ৭৮ অর্থাৎ এখানকার বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।
শুক্রবার (১৫ মে) ও শনিবার (১৬ মে) ঢাকার বাতাসের মান অনেকটাই ভালো ছিল।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
ভিওডি বাংলা/এসআর







