• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হঠাৎ নগরজুড়ে ডিএমপির বাড়তি নিরাপত্তা ব্যবস্থা শান্তি চুক্তি না হলে ইরানের খারাপ সময় আসছে: ট্রাম্প অনুপ্রবেশকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক ‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না: মুখ্যমন্ত্রী শুভেন্দু রাজধানীর যানজটে প্রতিদিন নষ্ট লাখো শ্রমঘণ্টা আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক উপাচার্য গ্রেপ্তার ‘২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে’ জুলাই চার্টার বাস্তবায়নে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক থিম পার্ক বানাবে ইসরায়েল, নিজেদের ঘর ভাঙতে বাধ্য ফিলিস্তিনিরা বহু জীবনের বিনিময়ে স্বৈরাচার বিতাড়িত হয়েছে: প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরে তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

   ১৭ মে ২০২৬, ০৬:৫৫ এ.এম.
মরদেহ। প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় সুরাইয়া নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) দিবাগত রাতে চন্দ্রিমা হাউজিংয়ের ১০ নম্বর রোডের এ ব্লকের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত সুরাইয়া পটুয়াখালীর বাউফল উপজেলার সাবুপুরা গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ লোকমান হোসেনের মেয়ে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান জানান, স্থানীয়রা বাসা থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন ধরে মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল।

সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা— তা এখনই নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এদিকে পুলিশ সুরাইয়ার মায়ের সঙ্গে যোগাযোগ করেছে। তবে ঢাকায় তিনি কার সঙ্গে থাকতেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেপ্তার ৪৯
তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেপ্তার ৪৯
যাত্রাবাড়ীতে হত্যা ও মাদক মামলার আসামি গ্রেপ্তার
যাত্রাবাড়ীতে হত্যা ও মাদক মামলার আসামি গ্রেপ্তার
‘সবুজ ঢাকা গড়তে সরকার ও দলীয় নেতাকর্মীরা একসঙ্গে কাজ করছে’
ডিএসসিসি প্রশাসক ‘সবুজ ঢাকা গড়তে সরকার ও দলীয় নেতাকর্মীরা একসঙ্গে কাজ করছে’