• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আজ যেসব এলাকায় ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ০৭:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে দেশের কয়েকটি এলাকায় আজ রোববার (১৭ মে) রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (১৬ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত ১১টা থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও আশপাশের এলাকায়।

এ ছাড়া আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত লড়াই
গরুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত লড়াই
তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেপ্তার ৪৯
তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেপ্তার ৪৯
যাত্রাবাড়ীতে হত্যা ও মাদক মামলার আসামি গ্রেপ্তার
যাত্রাবাড়ীতে হত্যা ও মাদক মামলার আসামি গ্রেপ্তার