• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

শাহ আলী মাজারে হামলার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৭ মে ২০২৬, ০৫:৩৪ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিরপুরের হজরত শাহ আলী (র.) মাজারে হামলার ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মাজারের নিয়মিত দর্শনার্থী রেসমি বেগম শনিবার (১৬ মে) সন্ধ্যায় শাহ আলী থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার।

তিনি জানান, গত বৃহস্পতিবার সংঘটিত হামলার ঘটনায় ইতোমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন— আলী আকবর, বাপ্পা, বাবু, কাউসার, আজম, শেখ রাসেল, কাজী জহির, মিজান এবং কাজী পনির। তারা সবাই শাহ আলী থানা এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার তিনজনের মধ্যে রাসেল ও আজম মামলার এজাহারভুক্ত আসামি। আরমান দেওয়ানকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি প্রায় ১৭ বছর ধরে শাহ আলীর মাজারে যাতায়াত করেন। গত ১৪ মে দিবাগত রাতে জিয়ারত ও মানতের সময় একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে মাজারে ঢুকে জিয়ারতকারী ও মানতকারীদের ওপর হামলা চালায়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা মাজারের গাছে বাঁধা লাল কাপড় ছিঁড়ে ফেলে, মোমবাতির প্লেট ভাঙচুর করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

বাদীর দাবি, হামলা ঠেকাতে গেলে তাকে মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয়। একপর্যায়ে লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা জিয়ারতকারীদের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

উপকমিশনার মো. মোস্তাক সরকার বলেন, “মামলার বিষয়ে আমরা কাজ করছি। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক
ছবি: ভিওডি বাংলা
একটি সংবাদপত্র সমাজের আয়না ও দেশের প্রতিচ্ছবি: ডিএসসিসি প্রশাসক
ফাইল ছবি
শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে যুবকের ঝুলন্ত মরদেহ