• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

নরমাল ডেলিভারির জন্য দেশে নতুন ওষুধ এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

  নরসিংদী প্রতিনিধি
প্রকাশ:  ১৭ মে ২০২৬, ১০:২০ এ.এম.
শেয়ার করুন 0
নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রীG ছবি : সংগৃহীত
নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রীG ছবি : সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, দেশে মাতৃস্বাস্থ্যসেবায় নতুন একটি উদ্যোগ যুক্ত হতে যাচ্ছে, যেখানে নরমাল ডেলিভারি সহজ ও সহনীয় করতে নতুন ধরনের ওষুধ ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করতে প্রায় এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেন।

শনিবার (১৬ মে) বিকালে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি নাগরিককে ধাপে ধাপে মানসম্মত স্বাস্থ্যসেবার আওতায় আনা।

মন্ত্রী আরও জানান, আগামী আট বছরের মধ্যে দেশের কোনো প্রতিবন্ধী ব্যক্তি যেন সরকারি ভাতার বাইরে না থাকে, সেই লক্ষ্য নিয়ে কাজ চলছে। এর অংশ হিসেবে জুলাই মাস থেকে প্রতিবন্ধীদের নতুনভাবে তালিকাভুক্ত করে ভাতার আওতায় আনার প্রক্রিয়া শুরু হবে। তিনি সংশ্লিষ্ট পরিবারগুলোকে প্রয়োজনীয় তথ্য দ্রুত জমা দেওয়ার আহ্বান জানান।

সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে বক্তব্যে তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায় প্রতিমাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে, যা বছরে ৩০ হাজার টাকায় দাঁড়াবে। তার মতে, এই উদ্যোগ নারীদের আর্থিক চাপ কমিয়ে পরিবার পরিচালনায় ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, অনেক সময় নারীদের ব্যক্তিগত বা পারিবারিক খরচের জন্য অন্যের ওপর নির্ভর করতে হয়, যা কমিয়ে আনার জন্য এই সহায়তা কার্যকর ভূমিকা রাখবে। সরকার চায় নারীরা নিজের সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম হোক এবং পরিবারে আরও শক্ত অবস্থান তৈরি করুক।

অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগী নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই আর্থিক সহায়তা নিয়মিতভাবে সরাসরি পৌঁছে দেওয়া হবে, যাতে কোনো মধ্যস্বত্বভোগীর প্রয়োজন না পড়ে। সরকারের লক্ষ্য স্বচ্ছতা নিশ্চিত করে সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
উত্থান-পতনের রাজনীতি, বিতর্কে থামল গাজী নজরুল ইসলামের পথচলা
ফাইল ছবি
ট্রেনে ফেলে আসা টাকাভর্তি ব্যাগ উদ্ধার করল ৯৯৯
ছবি: ভিওডি বাংলা
গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ-মানববন্ধন