• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অনুপ্রবেশকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক ‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না: মুখ্যমন্ত্রী শুভেন্দু রাজধানীর যানজটে প্রতিদিন নষ্ট লাখো শ্রমঘণ্টা আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক উপাচার্য গ্রেপ্তার ‘২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে’ জুলাই চার্টার বাস্তবায়নে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক থিম পার্ক বানাবে ইসরায়েল, নিজেদের ঘর ভাঙতে বাধ্য ফিলিস্তিনিরা বহু জীবনের বিনিময়ে স্বৈরাচার বিতাড়িত হয়েছে: প্রধানমন্ত্রী দেশপ্রেমিকদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী মেধাবীদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান আবদুস সালামের

শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খারাপ সময় আসেছ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ মে ২০২৬, ০৪:১১ এ.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

চলমান যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত কোনো শান্তি চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফরাসি গণমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের জন্য সমঝোতায় পৌঁছানোই সবচেয়ে ভালো পথ। তিনি বলেন, “তারা যদি চুক্তিতে না আসে, তাহলে তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।”

ট্রাম্প আরও বলেন, চুক্তিতে পৌঁছানো শুধু ওয়াশিংটনের নয়, তেহরানেরও স্বার্থের মধ্যে পড়ে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নতুন আলোচনার আগ্রহের ইঙ্গিত পাওয়া গেছে। তবে ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনো অবিশ্বাস রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হলে ট্রাম্প আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিকভাবে লাভবান হতে পারেন। একই সঙ্গে তিনি মার্কিন ভোটারদের কাছেও ইরানে পরিচালিত ব্যয়বহুল সামরিক অভিযানকে সফল হিসেবে তুলে ধরতে সক্ষম হবেন।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালেই এর আগে দুবার দেশটির ওপর সামরিক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

সূত্র : আল–জাজিরা

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে ফের ইসরায়েলি হামলা, বাগদাদে বিস্ফোরণের শব্দ
লেবাননে ফের ইসরায়েলি হামলা, বাগদাদে বিস্ফোরণের শব্দ
হরমুজ কবে খুলবে জানালেন মার্কিন কর্মকর্তা
হরমুজ কবে খুলবে জানালেন মার্কিন কর্মকর্তা
হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার: মোদি
হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার: মোদি