• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যাত্রাবাড়ীতে হত্যা ও মাদক মামলার আসামি গ্রেপ্তার

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ মে ২০২৬, ১০:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও হত্যাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তারকৃত মো. হৃদয় আহমেদ কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাইজপাড়া (দিঘীরপাড়) এলাকার মমিন মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১৪ মে) যাত্রাবাড়ীন কাজলারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৫ মে) র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় এলাকা থেকে একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও হত্যাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হৃদয় আহমেদকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে, সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

গ্রেপ্তারকৃত মো. হৃদয় আহমেদকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইমাম ও মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি
ইমাম ও মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি
ঐক্যবদ্ধভাবে কাজ করলে ঢাকা দক্ষিণ হবে ‘নাম্বার ওয়ান’ : আবদুস সালাম
ঐক্যবদ্ধভাবে কাজ করলে ঢাকা দক্ষিণ হবে ‘নাম্বার ওয়ান’ : আবদুস সালাম
ডিএমপি কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম
ডিএমপি কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম