• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লেবাননে ফের ইসরায়েলি হামলা, বাগদাদে বিস্ফোরণের শব্দ

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ মে ২০২৬, ০৪:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে হিজবুল্লাহর কথিত ঘাঁটি লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলে এ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে, ইরাকের রাজধানী বাগদাদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

শনিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি আরও ৪৫ দিনের জন্য বাড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘোষণা আসে। একইসঙ্গে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের অন্তত ৯টি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।

ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে তাদের সামরিক কার্যক্রম পুনর্গঠন করছে, তাই এসব স্থাপনায় হামলা চালানো হচ্ছে। অন্যদিকে লেবাননের পক্ষ থেকে বলা হচ্ছে, চলমান হামলায় বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যুদ্ধবিরতি কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

এদিকে, ইরাকের রাজধানী বাগদাদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণগুলো কাররাদা জেলায় ঘটেছে। তাৎক্ষণিক বিস্ফোরণের কারণ জানা যায়নি।

বাগদাদসহ ইরাকের বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বিরাজ করছে। তাৎক্ষণিক কোনো স্পষ্ট তথ্য না মেলায় উৎকণ্ঠা আরও বেড়েছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপনে আরব আমিরাতে গিয়েছিলেন আইডিএফ প্রধান
গোপনে আরব আমিরাতে গিয়েছিলেন আইডিএফ প্রধান
ভারতের ভোজশালা প্রাঙ্গণ মসজিদ নয় মন্দিরের জায়গা, হাইকোর্টের রায়
ভারতের ভোজশালা প্রাঙ্গণ মসজিদ নয় মন্দিরের জায়গা, হাইকোর্টের রায়
চীন সফর শেষে তাইওয়ানকে ট্রাম্পের কড়া বার্তা
চীন সফর শেষে তাইওয়ানকে ট্রাম্পের কড়া বার্তা