• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএনপি'র বর্ষিয়ান নেতা আলহাজ্ব মো. নজির হোসেনের মৃত্যু

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি    ১৬ মে ২০২৬, ০১:৫৬ পি.এম.
আলহাজ্ব মো. নজির হোসেন। ছবি: ভিওডি বাংলা

শোকের ছায়া নেমে এসেছে কুড়িগ্রামের ফুলবাড়ীর রাজনৈতিক অঙ্গনে। চলে গেলেন ফুলবাড়ী বিএনপি’র বর্ষীয়ান নেতা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কুড়িগ্রাম বিএনপির অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. নজির হোসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

শনিবার (১৬ মে) দুপুর আড়াইটায় ফুলবাড়ী ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

আলহাজ্ব মো. নজির হোসেনের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কুড়িগ্রাম জেলা  বিএনপি'র পক্ষ থেকে  গভীর শোক বার্তা  প্রকাশ করেছেন। মহাসচিব এর  শোক বার্তা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও অবদান রেখেছেন। তাঁর মৃত্যু ফুলবাড়ীর রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন স্থানীয়রা।

কুড়িগ্রাম  জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব বলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব মো. নজির হোসেন ভাইয়ের কাছে  রাজনীতি  ছিল মানুষের সেবা করার এক মহান দায়িত্ব।

বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রতিটি দায়িত্ব তিনি নিষ্ঠা, সততা ও মানুষের ভালোবাসা নিয়ে পালন করেছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এই মানুষটির বিদায়ে অপূরণীয় ক্ষতি হলো  কুড়িগ্রাম ও ফুলবাড়ীর রাজনৈতিক  সামাজিক অঙ্গনের।

ভিওডি বাংলা/জাহাঙ্গীর আলম/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, পলিটেকনিক শিক্ষার্থী আটক
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, পলিটেকনিক শিক্ষার্থী আটক
যশোরে ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী অমিত
যশোরে ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী অমিত