• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাদারীপুরে হামে আক্রান্ত ৩৬৫, বেশিরভাগই শিশু

মাদারীপুর প্রতিনিধি    ১৬ মে ২০২৬, ০১:৪৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

মাদারীপুরে হাম রোগের প্রকোপ দেখা দিয়েছে। চলতি মৌসুমে এ পর্যন্ত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬৫ ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই শিশু। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, হামের উপসর্গ নিয়ে জেলার সবচেয়ে বড় সরকারি এই হাসপাতালে বিপুল সংখ্যক রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় তিন শিশুসহ হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে ১৪ জন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য আলাদা একটি আইসোলেশন ইউনিট বা কর্নার খোলা হয়েছে। সেখানে ভর্তি হওয়া রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

শহরের ইটেরপুল এলাকা থেকে আসা শিশু আরশির দাদা সাঈদ মুন্সি বলেন, হঠাৎ কাশি ও তার সাথে বমি শুরু হয়। শরীরে দেখা দেয় গুঁড়ি গুঁড়ি ঘামাচির মতো দাগ। প্রথমে প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হলে কোন সুফল না পাওয়ায় পরে সরকারি হাসপাতালে নিয়ে আসি। ৪ দিন ধরে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোগী এখন কিছুটা সুস্থ।

লঞ্চঘাট এলাকার হামে আক্রান্ত শিশু জোবায়েরের মা ইসরাত জাহান বলেন, ৫ দিন ধরে বাচ্চাকে নিয়ে হাসপাতালের বিছানায় আছি। দুই দিন ধরে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। টিকা দেয়ার পরও আক্রান্ত হওয়ায় প্রথমে বাচ্চাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলাম।
 
এদিকে হামের লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার। তিনি বলেন, শিশুদের শরীরে হামের কোনো উপসর্গ দেখা দিলে ভয় বা আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিক হাতের কাছের সরকারি হাসপাতালে ছুটে আসতে হবে। পাশাপাশি শিশুদের তরলজাত খাবার খাওয়াতে হবে।
 
তিনি আরও জানান, এই রোগের প্রতিরোধক টিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পর্যাপ্ত মজুত রয়েছে।

ভিওডি বাংলা/মহিবুল আহসান লিমন/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, পলিটেকনিক শিক্ষার্থী আটক
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, পলিটেকনিক শিক্ষার্থী আটক
যশোরে ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী অমিত
যশোরে ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী অমিত